দুই শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ মার্চ ১৮, ২০২৬, ১৫:২২

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: অস্বচ্ছল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দুই শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর ঝলক। বুধবার (১৮ মার্চ) বিকালে সংগঠনের উদ্যোগেআ সন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় বৈরাগীরচর বাজারে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনটি বৈরাগীর চর, চর আলগী, কাজির চর ও প্রেমারচর গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ঝলক । একতা সমৃদ্ধি উন্নতি—এই মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলার কয়েকটি গ্রামে দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেছে সংগঠনটি। সেমাই, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, নুডলস, ডাল ও লবন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উপহার দেওয়া হয়। সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকিরের সঞ্চালনায়
সভাপতিত্ব করেন জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি ও সরারচর সৌদামিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সহসভাপতি কফিল উদ্দিন, সহসভাপতি ও ন্যাশনাল ব্যাংকের অফিসার কামাল হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, তথ্য ও প্রচার সম্পাদক নিশাদ মিয়া, আলতাব হোসেন, কবির, নজরুল ইসলাম,
ইলিয়াস, কামরুল, রাসেল প্রমূখ।