ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রধান প্রধান শপিং মল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে মানুষের ঢল নামছে।
বিক্রেতারা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ক্রেতার চাপ ততই বাড়ছে। বিশেষ করে পোশাক, জুতা, কসমেটিকস ও শিশুদের সামগ্রীর দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক ব্যবসায়ী ছাড় ও বিশেষ অফারের ব্যবস্থাও রেখেছেন।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সবার জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই তারা বাজারে ভিড় করছেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই কিছুটা ভোগান্তির কথাও জানিয়েছেন।
এদিকে শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাজার এলাকায় টহল জোরদার করেছে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সচেতন।
ভালুকায় ঈদকে সামনে রেখে বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়
প্রকাশিতঃ মার্চ ১৮, ২০২৬, ১২:৫২