ঈদ উপলক্ষে কোলা ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ মার্চ ১৮, ২০২৬, ১১:৩৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে প্রায় ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কোলা অগ্রদূত সমিতির প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেয় কোলা ইউনিয়ন যুব ছাত্র ঐক্যফ্রন্ট। এতে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন কোলা অগ্রদূত সমিতির সাবেক সভাপতি রমজান আলী খান মাস্টার। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক আবু তাহের খান, কোলা অগ্রদূত সমিতির কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, কোলা ইউনিয়ন যুব ছাত্র ঐক্যফ্রন্টের দক্ষিণ কোরিয়া প্রবাসী কাইয়ুম চৌধুরী শুভ এই কার্যক্রমের সমন্বয় করেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কোলা ইউনিয়নের প্রবাসীরা এ মানবিক উদ্যোগে সহযোগিতা করেছেন।
এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।