মীর সাজু,ভোলা চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশন উপজেলা-এর আসলামপুর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডে ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ঢাকাসহ দেশের ১৪টি এলাকার একটি করে ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুম-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাউছার এবং চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ২৮৮টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। এ সময় কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনের আগে দেশনায়ক তারেক রহমান দেশ ও জাতি গঠনে যে ৩১ দফা কর্মসূচির রূপরেখা দিয়েছিলেন, রাষ্ট্রনায়কের দায়িত্ব পাওয়ার পর তা ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ন্যায়-নীতি ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র। নতুন বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। এজন্য দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ভোলার চরফ্যাশন উপজেলা-এর আসলামপুর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডে ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
প্রকাশিতঃ মার্চ ১০, ২০২৬, ১১:০১