স্টাফ রিপোর্টার : উৎসবের রঙে মুখরিত UCL ঈদ বাজার ২০২৬। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬ ) রাতে – তিন দিনব্যাপী UCL ঈদ বাজার ২০২৬ Uttara Club Limited (UCB) ফ্যামিলি লাউঞ্জে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
আগামী ২৩-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আয়োজনটি ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য এক সংস্কৃতি, আনন্দ ও ঐক্যের প্রাণবন্ত মিলনমেলা হিসেবে পরিণত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বাজারের শুভ সূচনা করেন উত্তরা ক্লাবের সভাপতি মোহাম্মাদ ফয়সল তাহের, পরিচালক প্রশাসন ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, এবং পরিচালক ফাইন্যান্স সালমান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ যথাক্রমে মোশাররফ হোসেন, আতাউল কবির খান, হাসান ইবনে গিয়াস সাদি, মোসলেমা আলম, রায়হান করিম রহীম, ইমরান এম. চৌধুরী, আমিনুর রহমান এবং মোঃ নান্নু মিয়া।
সভাপতি মোহাম্মাদ ফয়সল তাহের বলেন,
“ঈদ বাজার শুধু কেনাবেচার ক্ষেত্র নয়, এটি আমাদের ক্লাবের সদস্য ও পরিবারকে একত্রিত করার এবং সাংস্কৃতিক চেতনার পরিচয় প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে আমরা ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছি।”
২৮টি স্টল নিয়ে আয়োজিত বাজারে রয়েছে ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী এবং উৎসবের নানা খাবার। উদ্যোক্তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক মঞ্চ, যেখানে সদস্যরা তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রি করার সুযোগ পাচ্ছেন।
পরিচালক ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ বলেন, “UCL ঈদ বাজার স্থানীয় উদ্যোক্তা ও শিল্পীদের জন্য এক অনন্য সুযোগ। আমরা চাই সদস্যরা এবং দর্শকরা এই উৎসবে আনন্দ উপভোগ করুন, একই সঙ্গে স্থানীয় প্রতিভাকে সমর্থন করুন।”
পরিচালনা পর্ষদের সদস্য রায়হান করিম রহীম বলেন, “এই ধরনের আয়োজন আমাদের ক্লাবের সাংস্কৃতিক পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। এখানে আমরা শুধু কেনাবেচাই করি না, আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও সম্প্রদায়ের অনুভূতি ভাগাভাগি করি।”
উৎসবের তিন দিনব্যাপী বাজারটি এখন পর্যন্ত ব্যাপক উপস্থিতি ও উষ্ণ সাড়া দ্বারা মুখরিত। উপস্থিত সদস্য ও দর্শকরা জানিয়েছেন, বাজারটি ঈদের আনন্দ এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এবং সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
UCL ঈদ বাজার ২০২৬ সংস্কৃতি, সম্প্রদায় ও উদ্যোক্তাদের জন্য মিলনমেলার একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে, যা প্রতিটি বছর সদস্যদের কাছে প্রতীক্ষিত একটি উৎসব হিসেবে স্বীকৃত।