স্টাফ রিপোর্টার : কক্সবাজার-৩ (রামু–উখিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেছেন, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহিদুল আলম বাহাদুর বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশ নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ।”
তিনি আরও বলেন, একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনে নারীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশে স্থানীয়, উপজেলা ও জেলা পর্যায়ের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় রাজনৈতিক জোটের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দাড়ি পাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার পাশাপাশি নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খুনিয়াপালংয়ে জামায়াত প্রার্থীর মহিলা সমাবেশ: ‘দাড়ি পাল্লায় ভোট দিলে গড়বে ইনসাফের বাংলাদেশ’
প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৬:২৪