স্টাফ রিপোর্টার : ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)র গণপূর্ত শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে আহবায়ক পদে রয়েছেন প্রোকৌশলী মুহাম্মদ আনিসুজ্জামান এবং সদস্য সচিব পদে প্রোকৌশলী মো. শফিউল আযম সোহেল।সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ‘ডিইএবি গণপূর্ত শাখা’র ৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো। সেই সঙ্গে ‘ডিইএবি গণপূর্ত শাখা’র পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হলো। তারা আরো জানায়, বিএনপি কর্তৃক ঘোষিত ডিইএবি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ৩নং শর্তের আলোকে কমিটিতে অন্তর্ভুক্ত কোন সদস্য উক্ত শর্ত পরিপন্থী হলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে।
ডিইএবি’র গণপূর্ত শাখার আহবায়ক আনিসুজ্জামান, সদস্য সচিব শফিউল
প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৫:২৮