কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রকাশিতঃ জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:০৬

জনতা ডেস্ক : চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, “কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্র ঢুকিয়ে দেবে— কার্নি যদি এমনটি মনে করে থাকেন তাহলে তিনি চরমভাবে ভুলে আছেন।”

তিনি আরও বলেছেন, “যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে। তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিক ১০০% শুল্ক আরোপ করা হবে।”